ভোটের আগে বড় রদবদল, বাংলার ১৫ পুলিশ আধিকারিক ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন!

অভিজিৎ সাহা : বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় প্রশাসনিক রদবদল। বুধবার রাতেই জারি হওয়া নির্দেশিকায় একাধিক পুলিশ আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫ জন অফিসারকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষণের কাজে।জানা গিয়েছে, Election Commission of India-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে Tamil Nadu ও Kerala-তে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়োগ করা হয়েছে।ইতিমধ্যেই এ রাজ্য থেকে একাধিক আধিকারিককে ওই দুই রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার নতুন তালিকায় রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রাজা, যাঁদের তামিলনাড়ুতে পুলিশ অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে।এছাড়াও নির্বাচন কমিশনের তরফে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকার এবং আমনদীপ সিং-সহ আরও কয়েকজন আধিকারিককে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে।সম্পূর্ণ তালিকায় রয়েছেন—রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা।নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপকে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার দিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।