(২২৬১১)ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস!

নিজস্ব সংবাদদাতা: ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতসকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২২৬১১ মজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের ২২৬১১ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। ওড়িশার জখপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই। আজ, ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতসকালে ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের তিনটি কোচ।

লাইনচ্যুত কোচগুলির মধ্যে একটি এসি কোচ এবং দুটি সাধারণ শ্রেণির কোচ রয়েছে। ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত জানান, ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮.৫১ মিনিট নাগাদ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের সাহায্য করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই ভদ্রক থেকে উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন আটকে পড়ে।

কী কারণে কোচগুলি লাইনচ্যুত হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,ঘটনার খবর পেয়ে ভুবনেশ্বর ও খুরদা রোড থেকে অ্যাকসিডেন্ট রিলিফ ট্রেন (ART) এবং খুরদা রোড থেকে অ্যাকসিডেন্ট রিলিফ মেডিকেল ইকুইপমেন্ট (ARME) দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রেলের সিনিয়র কর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কী কারণে দুর্ঘটনা? জানতে শুরু হয়েছে তদন্ত। শীঘ্রই রেললাইন ঠিক করে ট্রেন চলাচল শুরু হবে বলে খবর।