সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশে যোগদান, পশ্চিম মেদিনীপুরের তিনজনকে সংবর্ধনা এসপি পাপিয়া সুলতানার!
নিজস্ব সংবাদদাতা: সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশকর্মী হিসেবে নিযুক্ত হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার তিনজনকে সংবর্ধনা জানানো হলো মেদিনীপুরের পুলিশ সুপারের দপ্তরে। তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।দীর্ঘদিন সিভিক ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের পর পুলিশ বিভাগে নতুন ভূমিকায় যোগ দেওয়ার সুযোগ পাওয়ায় তাঁদের এই সম্মাননা জানানো হয়। পুলিশ সুপারের দপ্তরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের নতুন কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশকর্মী হিসেবে তাঁদের এই উত্তরণ জেলার পুলিশ মহলে একটি উল্লেখযোগ্য ঘটনা।