খড়গপুর সুভাষপল্লীতে মর্যাদার সঙ্গে পালিত ৮০তম স্বাধীনতা দিবস
নিজস্ব সংবাদদাতা: দেশের ৮০তম স্বাধীনতা দিবস মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল খড়গপুর সুভাষপল্লীর সুপরিচিত সেবা সমিতি ক্লাব প্রাঙ্গণে। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ সামাজিক সংগঠক মিন্টু চৌধুরী। এরপর ক্লাবের মহিলা সদস্য ও অন্যান্য সদস্যদের সম্মিলিত পরিবেশনায় অনুষ্ঠিত হয় সমবেত ‘বন্দেমাতরম’ ও জাতীয় সংগীত। দেশাত্মবোধক আবহে ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও ক্লাবের সম্পাদক টয় কুন্ডু। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ক্লাবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী দিনেও ক্লাবের পাশে থেকে সমাজকল্যাণমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান।সবশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।