২০ বছরেই বিশ্ব দাবায় মহাযুদ্ধ! গুকেশের সামনে সিনদারভের চ্যালেঞ্জ,

নিজস্ব সংবাদদাতা : সাইপ্রাসে ২০২৬ ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে ইতিহাস গড়লেন উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার জাভোখির সিনদারভ। শেষের আগের রাউন্ডে ডাচ গ্র্যান্ডমাস্টার অনীশ গিরির বিরুদ্ধে ড্র করেই এক রাউন্ড বাকি থাকতে ক্যান্ডিডেটসের মুকুট নিজের নামে করে নিলেন তিনি। এই জয়ের ফলে বছরের শেষেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের বিরুদ্ধে মহারণে নামবেন সিনদারভ। মাত্র ২০ বছর বয়সে সিনদারভের এই সাফল্য দাবা বিশ্বে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। ১৩ রাউন্ড শেষে তিনি ৬টি জয় ও ৭টি ড্র নিয়ে অপরাজিত থেকে ৯.৫ পয়েন্টে শিরোপা নিশ্চিত করেছেন। এত কঠিন প্রতিযোগিতায় এমন দাপুটে পারফরম্যান্স খুব কমই দেখা যায়। বিশেষ করে প্রথম সাত রাউন্ডে পাঁচটি জয় তুলে নিয়ে তিনি প্রতিপক্ষদের উপর মানসিক চাপ তৈরি করেছিলেন। সিনদারভের এই দুরন্ত ছুটে চলা দেখে বিস্মিত হয়েছেন দাবার মহারথীরাও। আধুনিক দাবার কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনও সম্প্রতি স্বীকার করেছেন, সিনদারভের এই পারফরম্যান্স “খুবই বিশেষ”। গ্যারি কাসপারভও তাঁর দ্রুত অথচ নিখুঁত চালের প্রশংসা করে বলেছেন, “দ্রুত খেলা এবং ভালো খেলার এই মারণ সংমিশ্রণই ওর সবচেয়ে বড় শক্তি।” সবচেয়ে বড় আকর্ষণ এখন সামনে আসতে চলা গুকেশ বনাম সিনদারভ বিশ্বচ্যাম্পিয়নশিপ। দুই তরুণ প্রতিভা, দু’জনেরই বয়স ২০— ফলে এটি হতে চলেছে দাবার ইতিহাসে অন্যতম সবচেয়ে কম বয়সী বিশ্বচ্যাম্পিয়নশিপ দ্বৈরথ। ভারতীয় দাবাপ্রেমীদের কাছে এই লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গুকেশের সামনে এবার চ্যালেঞ্জ জানাতে আসছেন এক দুরন্ত ফর্মে থাকা নতুন প্রজন্মের তারকা।

ভারতের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশে