পিতা-মাতার স্মৃতিতে মানবসেবার অনন্য নজির,১০১ ইউনিট রক্ত সংগ্রহ,শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত পিতা ডাঃ তারক প্রসাদ চ্যাটার্জি ও মাতা স্বপ্না চ্যাটার্জির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল চ্যাটার্জি পরিবার। পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি ও তাঁর সহধর্মিণী প্রিয়াঙ্কা চ্যাটার্জির উদ্যোগে মেদিনীপুর শহরের শরৎপল্লীতে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি। পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি এবং আর এক্স অন্বেষণা হাসপাতালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল ষষ্ঠ বর্ষের আয়োজন। পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি প্রাঙ্গণে অনুষ্ঠিত রক্তদান শিবিরে মোট ১০১ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। শুধু রক্তদানেই সীমাবদ্ধ থাকেনি এই উদ্যোগ। সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা। মানবিক এই উদ্যোগে উপকৃত মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবব্রত চ্যাটার্জি। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু ও অন্বেষণা হাসপাতালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরিন জাবি, প্রাক্তন স্বাস্থ্যকর্তা ডাঃ আর. এন. প্রধান, ডিসিসিআই-এর কর্মকর্তা চন্দন রায়, সমাজসেবী দেবাশিস দাস, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া, বিপ্লব আর্য, সুমন চ্যাটার্জি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, ডাঃ অসীম কুমার মাইতি, ডাঃ তড়িৎ অধিকারী, ডাঃ দীপক দাস অধিকারী, সমাজসেবী আব্দুল ওয়াহেদ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।চ্যাটার্জি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, দীপ চ্যাটার্জি-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষক ডাঃ বিশ্বজিৎ পড়িয়া। আয়োজকদের বক্তব্য, প্রয়াত পিতামাতার আদর্শকে সমাজসেবার মাধ্যমে জীবন্ত রাখার লক্ষ্যেই এই কর্মসূচির সূচনা। প্রতি বছরের মতো আগামী দিনেও রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়