ভোট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! বিদায়ী মন্ত্রীর কনভয়ে ধাক্কা, জখম ২ পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : শনিবার গভীর রাতে বড়সড় সড়ক দুর্ঘটনার মুখে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহ হাঁসদার কনভয়। মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে শুক্রবার ২৪ এপ্রিল গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের ওপর এই দুর্ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচার সেরে ফেরার সময় কনভয়ের সামনের পাইলট গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এই দুর্ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যদিও তাঁদের আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।প্রাথমিক অনুমান, গভীর রাতের অন্ধকার ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।