ঝাড়গ্রামে হাতির হানায় মৃত গৃহবধূর পরিবারের পাশে প্রশাসন, তুলে দেওয়া হল সরকারি ক্ষতিপূরণ!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, ১১ জুন সকালে হাতির হানায় মৃত গৃহবধূর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাত এবং স্থানীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে সরকারি ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, সম্প্রতি বন্য হাতির আক্রমণে ওই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে। এদিন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সাহস জোগান মন্ত্রী ও বিধায়ক।

মন্ত্রী রাজেশ মাহাত জানান, মানব-হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।সরকারি ক্ষতিপূরণ হাতে পেয়ে পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ভবিষ্যতে যাতে হাতির হানায় আর কোনও প্রাণহানি না ঘটে, তার জন্য কার্যকর পদক্ষেপেরও দাবি জানান স্থানীয় বাসিন্দারা।