লালগড়ে বজ্রপাতে মৃতের পরিবারের পাশে প্রশাসন!

নিজস্ব সংবাদদাতা : বজ্রপাতে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। শনিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। তাঁদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরাও।ঘটনার খবর পাওয়ার পরই শনিবার প্রশাসনের একটি প্রতিনিধিদল নিহতের বাড়িতে পৌঁছয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার বিস্তারিত খোঁজ নেন আধিকারিকরা।এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নির্ধারিত আর্থিক ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়। বিধায়ক ও জেলাশাসক পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানান, এই কঠিন সময়ে রাজ্য সরকার ও জেলা প্রশাসন তাঁদের পাশে রয়েছে। ভবিষ্যতে যেকোনও প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।