ভোটের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে—পূর্ব মেদিনীপুরে উচ্চপর্যায়ের বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : সোমবার, ২০ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক নিরঞ্জন কুমার, আইএএস-এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, CAPF-এর জেলা সমন্বয়কারী এবং বিভিন্ন দপ্তরের অতিরিক্ত জেলাশাসকরা।আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়ার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা হয় বৈঠকে।

বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী CAPF-এর ভূমিকা ও মোতায়েন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ প্রক্রিয়া বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে।