পুজোর মুখে মেদিনীপুরের শপিং মল V2-কে ‘অবৈধ নির্মাণের’ নোটিশ, পাল্টা অভিযোগ মালিকপক্ষের!

নিজস্ব সংবাদদাতা : পুজোর মুখে মেদিনীপুরের অন্যতম পরিচিত শপিং মল V2-কে ‘অবৈধ নির্মাণের’ অভিযোগে নোটিশ দিল মেদিনীপুর পৌরসভা। পৌরসভার এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।মলটির মালিকপক্ষের অভিযোগ, নোটিশ দিতে আসা ব্যক্তিরা আদৌ পৌরসভার কর্মী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। মালকিনের দাবি, “এঁরা পৌরসভার লোক বলে আমার মনে হয় না। বাইরের লোক এসে একটি কাগজ চিটিয়ে দিয়ে গিয়েছে।”

পাশাপাশি, মেদিনীপুরে ‘গুন্ডাগিরি’ চলছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও মেদিনীপুর পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আবাসিক ভবন হিসেবে অনুমোদন থাকা সত্ত্বেও বাণিজ্যিক কাজে ব্যবহার ও ভাড়া দেওয়া, নো-পার্কিং জোন-সহ একাধিক বিষয়কে কেন্দ্র করেই নোটিশ জারি করা হয়েছে। পৌরসভার এই নোটিশ ঘিরে আগামী দিনে বিতর্ক আরও জোরালো হতে পারে বলেই মনে করা হচ্ছে।