রাজৌরির জঙ্গলে সেনার বড় সাফল্য, ৫৬ ঘণ্টার এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তবর্তী গম্ভীর মুঘলান জঙ্গলে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের মতো হামলার আশঙ্কায় গত ৫৬ ঘণ্টা ধরে চলছে এই বিশেষ অপারেশন। সেনা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে তিন জঙ্গি গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে সন্দেহ।কাশ্মীর পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ২৪ মে রাত থেকে শুরু হয় অভিযান। ‘অপারেশন শেরুওয়ালি’ নামে চলা এই অভিযানে অংশ নিয়েছে সেনার রোমিও ফোর্স, স্পেশাল অপারেশন ফোর্স, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। জঙ্গিদের কোণঠাসা করতে জঙ্গলের বিভিন্ন দিক থেকে ঢুকছেন জওয়ানরা।অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং সেনার হেলিকপ্টারও। জঙ্গিদের অবস্থান বুঝতে জঙ্গলের ভিতরে দু’দফায় গুলিও চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পালটা হামলা করেনি জঙ্গিরা। সেনার অনুমান, গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে তারা।রাতের অন্ধকারে যাতে জঙ্গিরা পালাতে না পারে, সেই কারণে রাতভর নজরদারি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত তিন জঙ্গির পরিচয় জানা না গেলেও, তারা পাকিস্তানি নাগরিক বলেই মনে করছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।