আসানসোলে খুলল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির! বিজেপির জয়ের পরই বদলের হাওয়া!
নিজস্ব সংবাদদাতা: আসানসোলের বস্তিন বাজারে বহু বছর ধরে বন্ধ থাকা মা দুর্গার মন্দির অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এই মন্দির পুনরায় খোলার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিই বাস্তবায়িত হয়েছে, যার ফলে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরই কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই নতুন করে মন্দিরটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে, আসানসোলের রাজনৈতিক ফলাফলও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৪০,৮৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পাশাপাশি আসানসোল উত্তর কেন্দ্র থেকেও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী ১১,৬১৫ ভোটে জয় লাভ করেছেন।এই জোড়া জয় এবং মন্দির খোলার ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এই পরিবর্তন বৃহত্তর রাজনৈতিক পালাবদলেরই প্রতিফলন।