আন্তর্জাতিক যোগ দিবসে তালপাতি কোস্টাল থানার বিশেষ যোগাভ্যাস কর্মসূচি !
নিজস্ব সংবাদদাতা :আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তালপাতি কোস্টাল থানার ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে তালপাতি কোস্টাল থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনব মিশন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং ‘কেয়ার অফ খেজুরী’ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালপাতি কোস্টাল থানার ওসি দেবদূত মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও। যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করে। অংশগ্রহণকারীরা নিয়মিত যোগচর্চার গুরুত্ব সম্পর্কে সচেতন হন এবং সুস্থ জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন এক সুন্দর ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে, যা সমাজে সুস্থতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।