বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে তো?

শীতকালে দিল্লির বায়ুদূষণের বিষয়টি নতুন করে আলোচনার কিছু নেই। শীতের সময়টাতে প্রতিবছরই ভয়াবহ বায়ুদূষণের মুখোমুখি হয় ভারতের রাজধানী। সেই দূষণের কোপে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচ। শঙ্কা জেগেছে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার নিজেদের অষ্টম ম্যাচে সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। টেবিলে লঙ্কানদের অবস্থান এখন সাতে। টাইগারদের অবস্থান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের একধাপ উপরে নয়ে। রোববার সকালে দিল্লিতে বায়ুদূষণের মান ছিল ৪৫৭, যা ওয়েদার ইনডেক্স অনুযায়ী ‘মারাত্মক’। আইসিসি জানিয়েছে, এখনও ম্যাচ বাতিলের সিদ্ধান্ত না হলেও ম্যাচ-ডের পরিস্থিতি বিচার করা হবে।