পদ্ম সম্মানে ভূষিত প্রসেনজিৎ, গর্বে উজ্জ্বল বাংলা চলচ্চিত্র জগত!
নিজস্ব সংবাদদাতা : ‘পদ্ম পুরস্কার’ প্রদানকে ঘিরে সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ছিল উৎসবের আবহ। ২৫ মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি Droupadi Murmu-র হাত থেকে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা গ্রহণ করেন দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান। চলতি বছরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মোট ১৩১টি পদ্ম সম্মান ঘোষিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান।বাংলার গর্ব হিসেবেই এদিন পদ্ম সম্মানে ভূষিত হন টলিউডের জনপ্রিয় অভিনেতা Prosenjit Chatterjee।
রাষ্ট্রপতি ভবনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করেন সকলের প্রিয় ‘বুম্বাদা’।সাদা-ক্রিম রঙের ঐতিহ্যবাহী কুর্তায় মঞ্চে ওঠেন প্রসেনজিৎ। আবেগঘন ও গর্বের সেই মুহূর্তে তিনি গ্রহণ করেন পদক ও সম্মানপত্র। যেন শুধু একজন অভিনেতার দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিই নয়, সম্মানিত হল সমগ্র বাংলা চলচ্চিত্র জগতও।