বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনা! হাসপাতালের কাছে দেয়াল ধসে মৃত ৭, জখম আরও অনেকে!
নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুতে বুধবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। Shivajinagar - Bowring and Lady Curzon Medical College and Research Institute-এর কাছেই একটি সংলগ্ন ভবনের দেয়াল আচমকা ধসে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের, আহত হয়েছেন আরও ৭ জন।কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের প্রাঙ্গণের একেবারে নিকটে থাকা ওই কাঠামোটি হঠাৎ ভেঙে পড়ে রাস্তার ধারে থাকা হকার ও পথচারীদের ওপর। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয়ে ওঠে উদ্ধারকারী দল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় তল্লাশি ও ধ্বংসাবশেষ সরানোর কাজ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।এদিকে, এখনও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন কি না, তা জানতে জোরদার তল্লাশি চালাচ্ছে প্রশাসন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান, জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায়।