বিভাসা পত্রিকার প্রতিবাদী কবিতার সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুরে ছোট্ট একটি অনুষ্ঠানে ‘বিভাসা’ লিটিল ম্যাগাজিনের প্রতিবাদী কবিতার সংখ্যার প্রকাশ হল। মে দিবস এই উদ্যোগটিকে আরও গুরুত্ব দান করে। দেশ-বিদেশ জুড়ে মানবতার অবমাননার বিরুদ্ধে অনেক কবি কলম ধরেছেন এবং অনেক নজরকাড়া কবিতার অনুবাদ কবিতা আছে এই সংখ্যায়। তৌফিক হোসেন সম্পাদিত এই পত্রিকার উদ্বোধন করেন উপস্থিত সমস্ত কবি গদ্যকার সাহিত্য-অনুরাগী সমবেতভাবে। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অনুবাদ সাহিত্যিক শৈবাল কুমার নন্দ। তাঁর সঙ্গে ছিলেন কবি গৌতম মাহাতো ,প্রসাদ মল্লিক, অভিনন্দন মুখোপাধ্যায়, সুমনা নন্দ, মৌপর্ণা মুখোপাধ্যায়,আকবর আলি শাহ, ইন্দ্রদীপ সিনহা। ছিলেন গদ্য লেখক রতিশুভ্র চক্রবর্তী ,রাজেশ সর্দার,শ্রীকান্ত শর্মা প্রমুখ। প্রচ্ছদ শিল্পী মঙ্গল হাজরা। প্রকাশক শ্রীলিপি (প্রীতিমান গিরি)। কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জারি রাখার শপথ নেওয়া হয়।