বড় বদল আধার পরিষেবায়, mAadhaar বন্ধের সিদ্ধান্তে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা : আধার পরিষেবায় বড় পরিবর্তনের পথে কেন্দ্র। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে mAadhaar অ্যাপ। তার বদলে ‘Aadhaar’ নামে নতুন অ্যাপ চালু করতে চলেছে UIDAI। ইতিমধ্যেই নাগরিকদের নতুন অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা।UIDAI জানিয়েছে, mAadhaar অ্যাপ ঠিকভাবে কাজ করলেও নিরাপত্তাজনিত কিছু সমস্যা ছিল। হোটেল, হাসপাতাল বা সরকারি দপ্তরে অ্যাপ দেখানোর সময় অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ আধার তথ্য শেয়ার হয়ে যেত। নতুন ‘Aadhaar’ অ্যাপে সেই ঝুঁকি কমানো হয়েছে। ব্যবহারকারী চাইলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে পারবেন।নতুন অ্যাপে থাকছে একাধিক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ফেস স্ক্যানের মাধ্যমে লগইন করা যাবে, ফলে OTP বা পাসওয়ার্ডের উপর নির্ভরতা কমবে। এছাড়াও QR কোড স্ক্যান করে তথ্য যাচাই করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস ও আইরিস লকের মতো তিন স্তরের বায়োমেট্রিক নিরাপত্তাও থাকছে।UIDAI জানিয়েছে, Google Play Store এবং Apple App Store থেকে ‘Aadhaar’ অ্যাপ ডাউনলোড করা যাবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই এবং নিরাপত্তা পিন সেট করলেই তৈরি হয়ে যাবে প্রোফাইল। সংস্থার দাবি, নতুন অ্যাপটি ভবিষ্যতে আরও নিরাপদ ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করবে।