খড়্গপুরে ভোটকেন্দ্রের বাইরে বিজেপির পতাকা! অভিযোগে সরব তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার!

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। খড়্গপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বুথ থেকে বেরোনোর পর বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী Pradip Sarkar।

তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের বাইরে বিজেপির পতাকা এবং দেওয়াল লিখন চোখে পড়েছে, যা নির্বাচন বিধির পরিপন্থী। প্রদীপ সরকারের বক্তব্য, ভোট চলাকালীন কোনও বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাজনৈতিক দলের পতাকা বা প্রচার সামগ্রী থাকা সম্পূর্ণ নিষিদ্ধ।সেই পরিস্থিতিতে কীভাবে ওই এলাকায় বিজেপির পতাকা ও দেওয়াল লিখন রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সুর চড়েছে।