রাজনৈতিক সংঘর্ষে তোপ শমীক ভট্টাচার্যের, বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি!

অভিজিৎ সাহা : রাজ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজনৈতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপির পতাকা ব্যবহার করে যদি তৃণমূলের কর্মীরাই নিজেদের উপর হামলা চালায়, তার দায় বিজেপির নয়।”এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

বিজেপির তরফে পরোক্ষভাবে অভিযোগ তোলা হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।অন্যদিকে, এই মন্তব্যকে ঘিরে পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, এমন বক্তব্য রাজ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশাসনের ভূমিকা এখন প্রশ্নের মুখে।রাজনৈতিক দোষারোপের এই পাল্টাপাল্টি পর্বে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখা কতটা সম্ভব হবে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।