বিজেপির ঐতিহাসিক জয়, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু! মমতাকে বড় উপহার

নিজস্ব সংবাদদাতা : অবশেষে জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দলীয় বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন। তিনি জানান, পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনও নাম প্রস্তাবিত হয়নি।নিজের নাম ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি Suvendu Adhikari। সাংবাদিক বৈঠকের মঞ্চেই তাঁর চোখ ছলছল করে ওঠে। অমিত শাহর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। রাজনৈতিক জীবনের দীর্ঘ লড়াইয়ের পর এই মুহূর্ত যে তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট ছিল শুভেন্দুর অভিব্যক্তিতেই।ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই বড় ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু। পাশাপাশি বিদায়ী মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পরাজিত করাও তাঁকে মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার করে তোলে। রাজনৈতিক মহলের মতে, বিজেপির বাংলায় ঐতিহাসিক জয়ের পিছনে শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা এবং নিরন্তর পরিশ্রমই বড় ভূমিকা নিয়েছে।২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই রাজ্যের বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন শুভেন্দু। সংগঠন মজবুত করা, কর্মীদের চাঙ্গা রাখা এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয়—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করেছেন কাঁথির অধিকারী পরিবারের এই নেতা। সেই পরিশ্রমের ফলেই বাংলায় বিজেপির এই বিপুল সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল।জানা গিয়েছে, শনিবার কলকাতার Brigade Parade Ground-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনিই হচ্ছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে দু’জন উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন বলে বিজেপি সূত্রে খবর, যদিও এখনও তাঁদের নাম ঘোষণা হয়নি।এদিকে, ২০৭টি আসনে জয় পেয়ে দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। ফলে সরকার গঠনের সাংবিধানিক যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছে গেরুয়া শিবির। শুক্রবারই নতুন সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যেতে পারেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির জয়ী বিধায়কেরা। এখন শুধু রাজভবনের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা।