রক্তদানে মানবিকতার বার্তা, সুভাষপল্লী উইমেন্স ক্লাব ও সেবা সমিতি ক্লাবের উদ্যোগে শিবির
Biplabi Sambad Darpan -
নিজস্ব সংবাদদাতা : রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সুভাষপল্লী উইমেন্স ক্লাব ও সেবা সমিতি ক্লাব। মঙ্গলবার (১১ আগস্ট) ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতাল। শিবিরকে ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। রক্তদানকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং সুভাষপল্লী উইমেন্স ক্লাব ও সেবা সমিতি ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যরা। তাঁদের সক্রিয় সহযোগিতায় রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।শিবিরের উদ্বোধন করেন প্রবীণ সংগঠক মিন্টু চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্না মজুমদার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।