কানাডার সতর্কবার্তা: খালিস্তানি উগ্রপন্থীরা ‘জাতীয় নিরাপত্তার বড় হুমকি’, CSIS রিপোর্টে চাঞ্চল্যকর দাবি!
নিজস্ব সংবাদদাতা : নতুন গোয়েন্দা প্রতিবেদনে খালিস্তানি উগ্রপন্থীদের ‘জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করল কানাডা। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা Canadian Security Intelligence Service সতর্ক করে জানিয়েছে, খালিস্তানি চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি “সহিংস উগ্রপন্থী এজেন্ডা” এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।২০২৫ সালের বার্ষিক জন-প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, কানাডা-ভিত্তিক খালিস্তানি উগ্রপন্থীরা (CBKEs) শুধু দেশের ভেতরেই নয়, বিদেশেও কানাডার স্বার্থের জন্য ক্রমাগত ঝুঁকি তৈরি করছে।প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই নেটওয়ার্কগুলির সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি কানাডীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে তহবিল সংগ্রহের কাজে অপব্যবহার করে। অভিযোগ, এইভাবে সংগৃহীত অর্থের একটি অংশ দাতাদের অজান্তেই সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।সব মিলিয়ে, গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত—খালিস্তানি উগ্রপন্থী কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়ছে কানাডার নিরাপত্তা মহলে।