বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ২২শে মার্চ রবিবার বেলদা শহর ও সংলগ্ন এলাকায় এই রুটমার্চ ঘিরে তৈরি হয় চাঞ্চল্য।

এদিন শুধু নিরাপত্তা প্রদর্শনই নয়, পথচলতি মানুষ, স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। তিনি স্পষ্ট বার্তা দেন—ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে ভোটদান করুন, প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে।এছাড়াও রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের থামিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেন তিনি।

নিরাপদে চলাচলের স্বার্থে হেলমেট ব্যবহারের উপর জোর দেন।অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে এলাকায় কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দেন পাপিয়া সুলতানা। নির্বাচনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার বার্তাও দেন তিনি।নির্বাচনের আগে প্রশাসনের এই সক্রিয় ভূমিকায় স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য আগে থেকেই কড়া নজরদারি চালানো হচ্ছে। এলাকাবাসীকেও নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এই রুটমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও টহল আরও বাড়ানো হবে বলে সূত্রের খবর।