চন্দ্রকোনায় ‘মিঠাই’ ম্যাজিক—সৌমিতৃষা কুন্ডুর রোড শো-তে উপচে পড়া ভিড়!
সুমন মণ্ডল : ১৯ এপ্রিল, রবিবার চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্তের সমর্থনে জোরদার প্রচারে নামল দল। এই প্রচারের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী Soumitrisha Kundu। তাঁর উপস্থিতিতেই কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের নেতৃত্বে আয়োজিত এই রোড শো শুরু হয় মোল্লেশ্বরপুর থেকে।
সেখান থেকে গাছ শীতলা ঠাকুরবাড়ি, বাজার এলাকা, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, গোসাই বাজার পেরিয়ে শেষ হয় জয়ন্তীপুরে। ‘মিঠাই’কে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। বহু মানুষ তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন, কেউ আবার মোবাইলে সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। সব মিলিয়ে, তারকার উপস্থিতিতে চন্দ্রকোনার এই রোড শো যেন একেবারে জনসমুদ্রের রূপ নেয়।