অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

নিজস্ব সংবাদদাতা: শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি।

পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনাও করেন শুভেন্দু অধিকারী।এদিকে, পাঁশকুড়া পশ্চিমের বিধায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী, দলীয় কর্মী-সমর্থক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করছেন।