বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা: ১৯২ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট, তালিকায় একাধিক নতুন মুখ!
অভিজিৎ সাহা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল বামফ্রন্ট। সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান Biman Bose। নির্বাচন ঘোষণার পরদিনই প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নিজেদের প্রস্তুতির স্পষ্ট বার্তা দিল বামেরা।বামফ্রন্ট সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকায় মোট ১৯২ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে ২৮ জন মহিলা প্রার্থী। বাকি আসনগুলির প্রার্থীও আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিমান বসু।
| ক্রমিক নং | কেন্দ্রের নং ও নাম | দল | প্রার্থীর নাম |
| ১ | ১-মেখলিগঞ্জ (এসসি) | এআইএফবি | কমল রায় |
| ২ | ২-মাথাভাঙা (এসসি) | সিপিআই(এম) | খগেন বর্মন |
| ৩ | ৩-কোচবিহার উত্তর (এসসি) | সিপিআই(এম) | প্রণয় কার্জি |
| ৪ | ৪-কোচবিহার দক্ষিণ | এআইএফবি | নাজমুল আলম সরকার |
| ৫ | ৫-শীতলকুচি (এসসি) | সিপিআই(এম) | নবদীপ্তি অধিকারী |
| ৬ | ৭-দিনহাটা | এআইএফবি | বিকাশ মণ্ডল |
| ৭ | ৮-নাটাবাড়ি | সিপিআই(এম) | ধনঞ্জয় রাভা (এসসি) |
| ৮ | ৯-তুফানগঞ্জ | সিপিআই(এম) | শ্যামল রায় |
| ৯ | ১০-কুমারগ্রাম (এসটি) | আরএসপি | কিশোর মিঞ্জ |
| ১০ | ১৩-ফালাকাটা (এসসি) | সিপিআই(এম) | কমল কিশোর রায় |
| ১১ | ১৪-মাদারিহাট (এসটি) | আরএসপি | সুভাষ লোহর |
| ১২ | ১৫-ধূপগুড়ি (এসসি) | সিপিআই(এম) | নিরঞ্জন রায় |
| ১৩ | ১৬-ময়নাগুড়ি (এসসি) | আরএসপি | সুদেব রায় |
| ১৪ | ১৭-জলপাইগুড়ি (এসসি) | সিপিআই(এম) | দেবরাজ বর্মন |
| ১৫ | ১৮-রাজগঞ্জ (এসসি) | সিপিআই(এম) | খরেন্দ্র নাথ রায় |
| ১৬ | ১৯-ডাবগ্রাম-ফুলবাড়ি | সিপিআই(এম) | দিলীপ সিং |
| ১৭ | ২০-মাল (এসটি) | সিপিআই(এম) | মনু ওরাওঁ |
| ১৮ | ২১-নাগ্রাকাটা (এসটি) | সিপিআই(এম) | দিলকুমার ওরাওঁ |
| ১৯ | ২৫-মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) | সিপিআই(এম) | ঝারেন রায় |
| ২০ | ২৬-শিলিগুড়ি | সিপিআই(এম) | শরদিন্দু চক্রবর্তী |
| ২১ | ৩০-গোয়ালপোখর | এআইএফবি | জুবের আলম |
| ২২ | ৩১-চাকুলিয়া | এআইএফবি | আমজাদ আলি |
| ২৩ | ৩৩-হেমতাবাদ (এসসি) | সিপিআই(এম) | তনুশ্রী দাস |
| ২৪ | ৩৪-কালিয়াগঞ্জ (এসসি) | সিপিআই(এম) | হিরুবালা রায় |
| ২৫ | ৩৫-রায়গঞ্জ | সিপিআই(এম) | জীবানন্দ সিংহ |
| ২৬ | ৩৬-ইটাহার | সিপিআই | সুদীপ্ত দাস |
| ২৭ | ৩৭-কুশমণ্ডি (এসসি) | আরএসপি | জ্যোতির্ময় রায় |
| ২৮ | ৩৮-কুমারগঞ্জ | সিপিআই(এম) | মোফাজ্জল হোসেন |
| ২৯ | ৩৯-বালুরঘাট | আরএসপি | অর্ণব চৌধুরী |
| ৩০ | ৪০-তপন (এসটি) | আরএসপি | বাপ্পাই হারো |
| ৩১ | ৪১-গঙ্গারামপুর (এসসি) | সিপিআই(এম) | বিপ্লব বর্মন |
| ৩২ | ৪২-হরিরামপুর | সিপিআই(এম) | গৌতম গোস্বামী |
| ৩৩ | ৪৪-গাজোল (এসসি) | সিপিআই(এম) | ক্ষিতীশ সরকার |
| ৩৪ | ৪৬-হরিশ্চন্দ্রপুর | সিপিআই(এম) | সেখ খলিল |
| ৩৫ | ৪৭-মালতিপুর | সিপিআই(এম) | মিনারুল হোসেন |
| ৩৬ | ৪৮-রতুয়া | সিপিআই(এম) | জহুর আলম |
| ৩৭ | ৪৯-মানিকচক | সিপিআই(এম) | দেবজ্যোতি সিনহা |
| ৩৮ | ৫০-মালদহ (এসসি) | সিপিআই | দীপক বর্মন |
| ৩৯ | ৫১-ইংরেজ বাজার | সিপিআই(এম) | অম্বর মিত্র |
| ৪১ | ৫৫-ফারাক্কা | সিপিআই(এম) | মোজাফফর হোসেন |
| ৪২ | ৫৭-সুতি | আরএসপি | এ.কে.এম হাসানুজ্জামান |
| ৪৩ | ৬৪-মুর্শিদাবাদ | এআইএফবি | আব্দুল মান্নান |
| ৪৪ | ৬৬-খড়গ্রাম (এসসি) | সিপিআই(এম) | ধ্রুবজ্যোতি সাহা |
| ৪৫ | ৬৭-বড়ঞা (এসসি) | আরএসপি | আনন্দ দাস |
| ৪৬ | ৬৮-কান্দি | সিপিআই | ডা. রেজাউল করিম |
| ৪৭ | ৭১-বেলডাঙা | আরএসপি | রাজেশ ঘোষ |
| ৪৮ | ৭৪-নওদা | আরএসপি | হাবিবুর রহমান মণ্ডল |
| ৪৯ | ৭৫-ডোমকল | সিপিআই(এম) | মোস্তাফিজুর রহমান |
| ৫০ | ৭৭-করিমপুর | সিপিআই(এম) | প্রবাস মজুমদার (এসসি) |
| ৫১ | ৭৮-তেহট্ট | সিপিআই(এম) | সুবোধ বিশ্বাস (এসসি) |
| ৫২ | ৮০-কালীগঞ্জ | সিপিআই(এম) | সাবিনা ইয়াসমিন |
| ৫৩ | ৮৪-নবদ্বীপ | সিপিআই(এম) | স্বর্ণেন্দু সিনহা |
| ৫৪ | ৮৬-শান্তিপুর | সিপিআই(এম) | সৌমেন মাহাতো |
| ৫৫ | ৯০-রানাঘাট দক্ষিণ (এসসি) | সিপিআই(এম) | অরিন্দম বিশ্বাস |
| ৫৬ | ৯১-চাকদহ | সিপিআই(এম) | নারায়ণ দাশগুপ্ত |
| ৫৭ | ৯৪-বাগদা (এসসি) | এআইএফবি | গৌর বিশ্বাস |
| ৫৮ | ৯৫-বনগাঁ উত্তর (এসসি) | সিপিআই(এম) | পীযূষ সাহা |
| ৫৯ | ৯৬-বনগাঁ দক্ষিণ (এসসি) | সিপিআই(এম) | আশিষ সরকার |
| ৬০ | ৯৭-গাইঘাটা (এসসি) | সিপিআই | ডা. সজল বিশ্বাস |
| ৬১ | ৯৮-স্বরূপনগর (এসসি) | সিপিআই(এম) | বিশ্বজিৎ মণ্ডল |
| ৬২ | ১০০-হাবড়া | সিপিআই(এম) | রিজি নন্দন বিশ্বাস |
| ৬৩ | ১০৩-বীজপুর | সিপিআই(এম) | দেবাশিস রক্ষিত |
| ৬৪ | ১০৬-জগদ্দল | এআইএফবি | পারভেজ আহমেদ খান |
| ৬৫ | ১০৭-নোয়াপাড়া | সিপিআই(এম) | গার্গী চ্যাটার্জি |
| ৬৬ | ১০৮-ব্যারাকপুর | সিপিআই(এম) | অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় |
| ৬৭ | ১০৯-খড়দহ | সিপিআই(এম) | দেবজ্যোতি দাস |
| ৬৮ | ১১০-দমদম উত্তর | সিপিআই(এম) | দীপ্সিতা ধর |
| ৬৯ | ১১১-পানিহাটি | সিপিআই(এম) | কলতান দাশগুপ্ত |
| ৭০ | ১১২-কামারহাটি | সিপিআই(এম) | মানস মুখার্জি |
| ৭১ | ১১৩-বরানগর | সিপিআই(এম) | সায়নদীপ মিত্র |
| ৭২ | ১১৪-দমদম | সিপিআই(এম) | ময়ূখ বিশ্বাস |
| ৭৩ | ১১৫-রাজারহাট নিউটাউন | সিপিআই(এম) | সপ্তর্ষি দেব |
| ৭৪ | ১১৬-বিধাননগর | সিপিআই(এম) | অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা |
| ৭৫ | ১১৭-রাজারহাট গোপালপুর | সিপিআই(এম) | শুভজিৎ দাশগুপ্ত |
| ৭৬ | ১১৯-বারাসাত | এআইএফবি | হেমন্ত দাস |
| ৭৭ | ১২৬-হিঙ্গলগঞ্জ (এসসি) | সিপিআই | সৌমেন হালদার |
| ৭৮ | ১২৭-গোসাবা (এসসি) | আরএসপি | আদিত্য জোতদার |
| ৭৯ | ১৩০-পাথরপ্রতিমা | সিপিআই(এম) | সত্য রঞ্জন দাস |
| ৮১ | ১৩২-সাগর | সিপিআই(এম) | স্বপন সিংহ |
| ৮২ | ১৩৪-রায়দিঘি | সিপিআই(এম) | সাম্য গাঙ্গুলি |
| ৮৩ | ১৩৭-বারুইপুর পূর্ব (এসসি) | সিপিআই(এম) | স্বপন নস্কর |
| ৮৪ | ১৪১-মগরাহাট পূর্ব (এসসি) | সিপিআই(এম) | চন্দন সাহা |
| ৮৫ | ১৪৫-সাতগাছিয়া | সিপিআই(এম) | গৌতম পাল |
| ৮৬ | ১৪৬-বিষ্ণুপুর (এসসি) | সিপিআই(এম) | শ্যামল দল |
| ৮৭ | ১৪৭-সোনারপুর দক্ষিণ | সিপিআই | পারমিতা দাশগুপ্ত |
| ৮৮ | ১৪৯-কসবা | সিপিআই(এম) | দীপু দাস |
| ৮৯ | ১৫০-যাদবপুর | সিপিআই(এম) | বিকাশ রঞ্জন ভট্টাচার্য |
| ৯০ | ১৫১-সোনারপুর উত্তর | সিপিআই(এম) | মোনালিসা সিনহা |
| ৯১ | ১৫৩-বেহালা পূর্ব | সিপিআই(এম) | ডা. নিলয় মজুমদার |
| ৯২ | ১৫৪-বেহালা পশ্চিম | সিপিআই(এম) | নীহার ভক্ত |
| ৯৩ | ১৫৫-মহেশতলা | সিপিআই(এম) | অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি |
| ৯৪ | ১৫৮-কলকাতা বন্দর | সিপিআই(এম) | ফৈয়াজ খান |
| ৯৫ | ১৬২-চৌরঙ্গী | আরসিপিআই | সঞ্জয় বসু |
| ৯৬ | ১৬৪-বেলেঘাটা | সিপিআই(এম) | পারমিতা রায় |
| ৯৭ | ১৬৫-জোড়াসাঁকো | সিপিআই(এম) | ভরত রাম তিওয়ারি |
| ৯৮ | ১৬৭-মানিকতলা | সিপিআই | মৌসুমী ঘোষ |
| ৯৯ | ১৬৮-কাশীপুর-বেলগাছিয়া | সিপিআই(এম) | রাজিন্দর গুপ্ত |
| ১০০ | ১৬৯-বালি | সিপিআই(এম) | শঙ্কর মৈত্র |
| ১০১ | ১৭০-হাওড়া উত্তর | সিপিআই(এম) | অধ্যাপক গৌতম রায় |
| ১০২ | ১৭১-হাওড়া মধ্য | সিপিআই(এম) | অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ |
| ১০৩ | ১৭২-শিবপুর | এআইএফবি | ডা. জগন্নাথ ভট্টাচার্য |
| ১০৪ | ১৭৩-হাওড়া দক্ষিণ | সিপিআই(এম) | ডা. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় |
| ১০৫ | ১৭৪-সাঁকরাইল (এসসি) | সিপিআই(এম) | সমীর মল্লিক |
| ১০৬ | ১৭৫-পাঁচলা | এআইএফবি | ফরিদ মোল্লা |
| ১০৭ | ১৭৭-উলুবেড়িয়া উত্তর (এসসি) | সিপিআই(এম) | অশোক দলুই |
| ১০৮ | ১৭৮-উলুবেড়িয়া দক্ষিণ | এআইএফবি | আমিরুল ইসলাম খান |
| ১০৯ | ১৭৯-শ্যামপুর | এআইএফবি | অসিত বরণ সাউ |
| ১১০ | ১৮১-আমতা | সিপিআই(এম) | জসিমুদ্দিন মল্লিক |
| ১১১ | ১৮২-উদয়নারায়ণপুর | সিপিআই(এম) | ষষ্ঠী মাজি |
| ১১২ | ১৮৪-ডোমজুড় | সিপিআই(এম) | দুলু দাস |
| ১১৩ | ১৮৫-উত্তরপাড়া | সিপিআই(এম) | মীনাক্ষী মুখার্জি |
| ১১৪ | ১৮৬-শ্রীরামপুর | সিপিআই(এম) | নবনীতা চক্রবর্তী |
| ১১৫ | ১৮৮-সিঙ্গুর | সিপিআই(এম) | দেবাশিস চ্যাটার্জি |
| ১১৬ | ১৮৯-চন্দননগর | সিপিআই(এম) | মনীশ পান্ডা |
| ১১৭ | ১৯০-চুঁচুড়া | এআইএফবি | সুনীল সাহা |
| ১১৮ | ১৯১-বলাগড় (এসসি) | সিপিআই(এম) | বিকাশ গোলদার |
| ১১৯ | ১৯২-পান্ডুয়া | সিপিআই(এম) | আমজাদ হোসেন |
| ১২১ | ১৯৪-চণ্ডীতলা | সিপিআই(এম) | সেখ আসিফ আলি |
| ১২২ | ১৯৮-তারকেশ্বর | সিপিআই(এম) | আবেশ খামরুই |
| ১২৩ | ২০০-আরামবাগ (এসসি) | সিপিআই(এম) | বীথিকা পণ্ডিত |
| ১২৪ | ২০১-গোঘাট (এসসি) | এআইএফবি | মুক্তারাম ধাউড়ে |
| ১২৫ | ২০৩-তমলুক | সিপিআই | নবেন্দু ঘড়া |
| ১২৬ | ২০৬-ময়না | সিপিআই | স্বপন বর্মন |
| ১২৭ | ২০৯-হলদিয়া (এসসি) | সিপিআই(এম) | অশোক পাত্র |
| ১২৮ | ২১১-চণ্ডীপুর | সিপিআই(এম) | রীতা দাস |
| ১২৯ | ২১২-পটাশপুর | সিপিআই | সৈকত গিরি |
| ১৩০ | ২১৩-কাঁথি উত্তর | সিপিআই(এম) | সুতনু মাইতি |
| ১৩১ | ২১৬-কাঁথি দক্ষিণ | সিপিআই | তেহরান হোসেন |
| ১৩২ | ২১৭-রামনগর | সিপিআই(এম) | অশোক কুমার মাইতি |
| ১৩৩ | ২১৯-দাঁতন | সিপিআই | শ্যামল কান্তি দাস পট্টনায়ক |
| ১৩৪ | ২২২-ঝাড়গ্রাম | সিপিআই(এম) | অর্জুন মাহাতো |
| ১৩৫ | ২২৩-কেশিয়াড়ি (এসটি) | সিপিআই(এম) | মলিনা মুর্মু |
| ১৩৬ | ২২৪-খড়গপুর সদর | সিপিআই(এম) | মধুসূদন রায় |
| ১৩৭ | ২২৫-নারায়ণগড় | সিপিআই(এম) | তাপস সিনহা |
| ১৩৮ | ২২৬-সবং | সিপিআই(এম) | নকুল চন্দ্র বেরা |
| ১৩৯ | ২২৭-পিংলা | সিপিআই | অশোক সেন |
| ১৪০ | ২২৮-খড়গপুর | সিপিআই(এম) | সেখ সাহাজাহান আলি |
| ১৪১ | ২২৯-ডেবরা | সিপিআই(এম) | সুমিত অধিকারী |
| ১৪২ | ২৩০-দাসপুর | সিপিআই(এম) | রঞ্জিত পাল |
| ১৪৩ | ২৩১-ঘাটাল (এসসি) | সিপিআই(এম) | শান্তিনাথ সাটিক |
| ১৪৪ | ২৩৫-কেশপুর (এসসি) | সিপিআই(এম) | গুরুপদ মণ্ডল |
| ১৪৫ | ২৩৬-মেদিনীপুর | সিপিআই | মণিকুন্তল খামরুই |
| ১৪৬ | ২৩৭-বিনপুর (এসটি) | সিপিআই(এম) | রবি সিং সর্দার |
| ১৪৭ | ২৩৮-বান্দোয়ান (এসটি) | সিপিআই(এম) | রথু সিং সর্দার |
| ১৪৮ | ২৩৯-বলরামপুর | সিপিআই(এম) | নমিতা মাহাতো |
| ১৪৯ | ২৪০-বাঘমুন্ডি | এআইএফবি | পরিমল কুমার |
| ১৫০ | ২৪১-জয়পুর | এআইএফবি | ধীরেন্দ্র নাথ মাহাতো |
| ১৫১ | ২৪২-পুরুলিয়া | সিপিআই(এম) | সায়ন্তন ঘোষ |
| ১৫২ | ২৪৩-মানবাজার (এসটি) | সিপিআই(এম) | সোনামণি টুডু |
| ১৫৩ | ২৪৪-কাশীপুর | সিপিআই(এম) | সুলেখা বাউরি |
| ১৫৪ | ২৪৫-পারা (এসসি) | সিপিআই(এম) | অলোক বাউরি |
| ১৫৫ | ২৪৬-রঘুনাথপুর (এসসি) | সিপিআই(এম) | গণেশ বাউরি |
| ১৫৬ | ২৪৮-ছাতনা | আরএসপি | রাজীব কর |
| ১৫৭ | ২৪৯-রানিবাঁধ (এসটি) | সিপিআই(এম) | দেবলীনা হেমব্রম |
| ১৫৮ | ২৫০-রায়পুর (এসটি) | সিপিআই(এম) | রাম মান্ডি |
| ১৫৯ | ২৫১-তালড্যাংরা | সিপিআই(এম) | দেবকান্তি মোহান্তি |
| ১৬১ | ২৫৩-বড়জোড়া | সিপিআই(এম) | সুজিত চক্রবর্তী |
| ১৬২ | ২৫৪-ওন্দা | এআইএফবি | অসিত শর্মা |
| ১৬৩ | ২৫৬-কোতুলপুর (এসসি) | সিপিআই(এম) | রামচন্দ্র রায় |
| ১৬৪ | ২৫৭-ইন্দাস (এসসি) | সিপিআই(এম) | মোনা মল্লিক |
| ১৬৫ | ২৫৮-সোনামুখী (এসসি) | সিপিআই(এম) | অজিত রায় |
| ১৬৬ | ২৫৯-খণ্ডঘোষ (এসসি) | সিপিআই(এম) | রামজীবন রায় |
| ১৬৭ | ২৬০-বর্ধমান দক্ষিণ | সিপিআই(এম) | সুদীপ্ত গুপ্ত |
| ১৬৮ | ২৬১-রায়না (এসসি) | সিপিআই(এম) | সোমনাথ মাজি |
| ১৬৯ | ২৬২-জামালপুর (এসসি) | এমএফবি | সমর হাজরা |
| ১৭০ | ২৬৪-কালনা (এসসি) | সিপিআই(এম) | শর্মিষ্ঠা নাগ সাহা |
| ১৭১ | ২৬৫-মেমারি | সিপিআই(এম) | কৃষাণু ভদ্র (এসসি) |
| ১৭২ | ২৬৬-বর্ধমান উত্তর (এসসি) | সিপিআই(এম) | মামণি মণ্ডল রায় |
| ১৭৩ | ২৬৭-ভাতার | সিপিআই(এম) | হাসিনা খাতুন |
| ১৭৪ | ২৬৯-পূর্বস্থলী উত্তর | সিপিআই(এম) | প্রদীপ সাহা |
| ১৭৫ | ২৭০-কাটোয়া | সিপিআই(এম) | সঞ্জীব দাস |
| ১৭৬ | ২৭২-মঙ্গলকোট | সিপিআই(এম) | মিরাজ আলম |
| ১৭৭ | ২৭৩-আউসগ্রাম (এসসি) | সিপিআই(এম) | চঞ্চল মাজি |
| ১৭৮ | ২৭৪-গলসি (এসসি) | সিপিআই(এম) | মণিমালা দাস |
| ১৭৯ | ২৭৫-পাণ্ডবেশ্বর | সিপিআই(এম) | প্রবীর মণ্ডল |
| ১৮০ | ২৭৬-দূর্গাপুর পূর্ব | সিপিআই(এম) | সীমান্ত চ্যাটার্জি |
| ১৮১ | ২৭৭-দূর্গাপুর পশ্চিম | সিপিআই(এম) | প্রবাস সাঁই |
| ১৮২ | ২৭৮-রানিগঞ্জ | সিপিআই(এম) | নারাণ বাউরি (এসসি) |
| ১৮৩ | ২৭৯-জামুরিয়া | সিপিআই(এম) | মো. সাব্বির হোসেন |
| ১৮৪ | ২৮০-আসানসোল দক্ষিণ | সিপিআই(এম) | শিল্পী চক্রবর্তী |
| ১৮৫ | ২৮২-কুলটি | এআইএফবি | ভবানী আচার্য |
| ১৮৬ | ২৮৪-দুবরাজপুর (এসসি) | এআইএফবি | বিজয় বাগদি |
| ১৮৭ | ২৮৫-সিউড়ি | সিপিআই(এম) | মতিউর রহমান |
| ১৮৮ | ২৮৭-নানুড় (এসসি) | সিপিআই(এম) | শ্যামলী প্রধান |
| ১৮৯ | ২৮৯-সাঁইথিয়া (এসসি) | সিপিআই(এম) | দেবু চুনারি |
| ১৯০ | ২৯১-রামপুরহাট | সিপিআই(এম) | সঞ্জীব মল্লিক |
| ১৯১ | ২৯২-হাঁসন | সিপিআই(এম) | কামাল হাসান |
| ১৯২ | ২৯৩-নলহাটি | এআইএফবি | দীপক চ্যাটার্জি |
রবিবার কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচি থেকে বিমান বসু জানিয়েছিলেন যে সোমবারই প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে। সেই ঘোষণা মতোই এদিন আলিমুদ্দিন থেকে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফার তালিকায় মূলত Communist Party of India (Marxist) বা সিপিআই(এম)-এর প্রার্থীরাই জায়গা পেয়েছেন।প্রকাশিত তালিকায় একাধিক পরিচিত ও তরুণ মুখকে প্রার্থী করেছে সিপিআই(এম)। উত্তরপাড়া কেন্দ্র থেকে ছাত্র-যুব আন্দোলনের অন্যতম মুখ Meenakshi Mukherjee-কে প্রার্থী করা হয়েছে। যাদবপুর কেন্দ্রে লড়বেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ Bikash Ranjan Bhattacharya। উত্তর দমদম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ Dipsita Dhar। পানিহাটি কেন্দ্রে যুবনেতা Koltan Dasgupta-কে প্রার্থী করা হয়েছে।এছাড়াও দমদমে ময়ূখ বিশ্বাস, রাজারহাট-নিউটাউনে সপ্তর্ষি দেব, বরানগরে সায়নদীপ মিত্র, কাকদ্বীপে নারায়ণ দাস, বারুইপুর পূর্বে স্বপন নস্কর, সাতগাছিয়ায় গৌতম পাল, কসবায় দীপু দাস, সোনারপুর উত্তরে মোনালিসা সিনহা, বেহালা পশ্চিমে নীহার ভক্ত, মহেশতলায় সায়ন ব্যানার্জি এবং বেলেঘাটায় পারমিতা রায়কে প্রার্থী করা হয়েছে।হুগলি জেলার বিভিন্ন কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তী, সিঙ্গুরে দেবাশিস চট্টোপাধ্যায় এবং চন্দননগরে মনীষ পন্ডাকে প্রার্থী করা হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরে সৈকত গিরি, কাঁথি উত্তরে সুতনু মাইতি, কাঁথি দক্ষিণে তেহরান হুসেন এবং রামনগরে অশোক কুমার মাইতিকে প্রার্থী করা হয়েছে।পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহলের একাধিক কেন্দ্রে নতুন মুখকে সুযোগ দিয়েছে বামফ্রন্ট। ঝাড়গ্রামে অর্জুন মাহাতো, কেশিয়ারিতে মলিনা মুর্মু, খড়গপুর সদরে মধুসূদন রায়, নারায়ণগড়ে তাপস সিনহা এবং ডেবরায় সুমিত অধিকারীকে প্রার্থী করা হয়েছে।বাঁকুড়া ও বর্ধমান জেলাতেও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বাঁকুড়ায় অভয়ানন্দ মুখোপাধ্যায়, রঘুনাথপুরে গণেশ বাউরি, রানিবাঁধে দেবলীনা হেমব্রম, কোতুলপুরে রামচন্দ্র রায় ও সোনামুখীতে অজিত রায়কে প্রার্থী করা হয়েছে। বর্ধমান দক্ষিণে সুদীপ্ত গুপ্ত, রায়নায় সোমনাথ মাঝি, মেমারিতে কৃষ্ণেন্দু ভদ্র, ভাতারে হাসিনা খাতুন, কাটোয়ায় সঞ্জিত দাস এবং মঙ্গলকোটে মীরাজ আলম প্রার্থী হয়েছেন।পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল এলাকাতেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা। পাণ্ডবেশ্বরে প্রবীর মণ্ডল, দুর্গাপুর পূর্বে সীমন্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমে প্রভাস সাঁই, জামুরিয়ায় মহম্মদ সাব্বির হুসেন এবং আসানসোল কেন্দ্রে শিল্পী চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে।প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক বার্তাও দেন বিমান বসু। তাঁর বক্তব্য, All India Trinamool Congress এবং Bharatiya Janata Party-র বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থী শক্তিকে আরও সংগঠিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি বিজেপি ও তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করে রাজ্যে বাম রাজনীতির পুনরুত্থান ঘটানোর চেষ্টা করছে বামফ্রন্ট।উল্লেখ্য, সম্প্রতি Election Commission of India পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এরপর থেকেই রাজ্যের রাজনৈতিক দলগুলি প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে। বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলার নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।