পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসকে সামনে রেখে চুয়াডাঙ্গা হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : আসন্ন পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো প্রবন্ধ রচনা ও অংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঞ্জয় সখা চাবরী, শিক্ষিকা শিলা গিরি, সুস্মিতা দাস, সুমনা সামন্ত,শিক্ষক মনোজ লাহা,অলকেশ মাইতি,পার্থ সারথি মিশ্র প্রমুখ। পাশাপাশি চললো যোগ দিবসের প্রস্তুতি। শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, অভিজিৎ ব্যানার্জী, জগদীশ সিং, শিক্ষিকা পান্না মহাপাত্র, জয়শ্রী মাইতি, সুদেষ্ণা পাত্র,স্বরূপা দাসদের তত্ত্বাবধানে জোরকদমে চললো যোগাভ্যাস। শনিবার ও রবিবার দুটি অনুষ্ঠান কে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।