ফলতার পুষ্পাকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ!

অভিজিৎ সাহা : গ্রেপ্তারের পর তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ (রেকনস্ট্রাকশন) প্রক্রিয়া চালাল তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে তদন্তের স্বার্থে ঘটনাপ্রবাহ পুনর্গঠন করা হয়। এসময় তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট ও হাফপ্যান্ট। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

উল্লেখ্য, কয়েকদিন আত্মগোপনে থাকার পর গত ৮ জুন জাহাঙ্গির খানকে নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।