ঘাটালে শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা সভা, উপস্থিত একাধিক ট্রেডের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল শহরে শ্রমিকদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় আশাকর্মী, আইসিডিএস, ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপার, মোটরভ্যান-সহ বিভিন্ন ট্রেডের ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ট্রেডের শ্রমিকরা তাঁদের কর্মক্ষেত্র ও জীবন-জীবিকা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র রাজ্য কমিটির সহ-সভাপতি সমরেন্দ্রনাথ মাজী।এদিনের সভায় এআইইউটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১তম মৃত্যুবার্ষিকী, ৫ আগস্টের তাৎপর্য এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। এই বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক দীনেশ মেইকাপ। আগামী ৫ আগস্ট কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শিবদাস ঘোষের মৃত্যুদিনের তাৎপর্য নিয়ে এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।সমগ্র সভাটি ঘাটাল শাখার পক্ষ থেকে পরিচালনা করেন জগবন্ধু মাজী।