ভোট-পরবর্তী অশান্তিতে আতঙ্কিত জেলা, অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ দিনেন রায়!
সেখ ওয়ারেশ আলী : ভোটের ফল ঘোষণার পর থেকেই জেলাজুড়ে অশান্তির অভিযোগে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। বহু তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে। পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস দখল, কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনাও সামনে এসেছে।এই পরিস্থিতিতে জয়ের পরেও পুলিশ প্রশাসনের কাছে সরব হয়েছেন খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল প্রার্থী ও নবনির্বাচিত বিধায়ক দিনেন রায়। বুধবার তিনি জেলা শাসকের দপ্তরে গিয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করেন এবং দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।অন্যদিকে, জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। জেলা পুলিশ এবং নবনির্বাচিত বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।জেলাজুড়ে উত্তেজনার আবহে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।১৬২ গ্রেফতার, কড়া বার্তা পাপিয়া সুলতানা পুলিশ সুপারের—আইন ভাঙলে রেহাই নেই!