ম্যাচ শেষ, শুরু জীবনের সবচেয়ে কঠিন লড়াই! প্রেস কনফারেন্সেই বাবাকে হারানোর খবর পেলেন ডি.আর কঙ্গো কোচ!

নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গিয়েছে ইংল্যান্ড (England Football Team)।  বিশ্বকাপের স্বপ্ন তখনই ভেঙে চুরমার হয়েছে। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হার মেনে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ডি.আর কঙ্গো। দীর্ঘ সময় ম্যাচে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি। ম্যাচ-পরবর্তী বিশ্লেষণ চলছে, সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ঠিক সেই মুহূর্তেই নেমে আসে জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত বিপর্যয়।

ডি আর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে, যিনি জন্মসূত্রে ফরাসি হলেও কঙ্গোর ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছেন। তাঁর হাত ধরেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ডি আর কঙ্গো। শুধু যোগ্যতা অর্জনই নয়, বিশ্বকাপে প্রথম গোল, প্রথম জয় এবং প্রথমবার নকআউট পর্বে ওঠার মতো একাধিক নজির গড়ে দলটি। নকআউটে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও দীর্ঘ সময় চাপে রেখেছিল কঙ্গো।

তবে সেই স্বপ্নভঙ্গের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল দেসাব্রের জন্য।ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নোত্তর চলাকালীন আচমকাই দলের মিডিয়া অফিসার বক্তব্য থামিয়ে একটি জরুরি ঘোষণা করেন। তিনি জানান, “আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোচের বাবা প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আমরা তাঁর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”