দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস-রান ফর এনভারমেন্ট'!

নিজস্ব সংবাদদাতা: রবিবার,৮ই ফেব্রুয়ারি শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস’- ‘রান ফর এনভারমেন্ট’। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬। এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় জংশনমল দুর্গাপুর, মোহনবাগান ফ্যান ক্লাব ও ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিধায়ক প্রদীপ মজুমদার,মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিনিধি সুপ্রিয় গাঙ্গুলি, দুর্গাপুর জংশন মলের প্রতিনিধি, ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর সেক্রেটারি শিউলি মুখার্জি ও সংস্থার কর্ণধার অনুপম মুখার্জী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

এদিন দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এর নামাঙ্কিত ও মুদ্রিত বিশেষ টি-শার্ট ও অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের জন্য যে বিশেষ মেডেলের ব্যবস্থা করা হয়েছিল । দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এ প্রায় এক হাজার জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।