রেড ক্রস দিবসে মানবিক উদ্যোগ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে সাড়া!

নিজস্ব সংবাদদাতা : ৮ মে — বিশ্ব রেড ক্রস দিবস। মানবতার সেবায় নিবেদিত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় অনস্বীকার্য। মানবতার সেবাকে মূল মন্ত্র করে গড়ে ওঠা এই সংগঠনের ইতিহাস আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস।এই বিশেষ দিনের মূল বার্তা — “মানবতার বন্ধনে আবদ্ধ”।

সেই বার্তাকে সামনে রেখেই ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার নিজস্ব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস।প্রতিবছরের মতো এ বছরও গুরু তেগ বাহাদুর হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বহু সাধারণ মানুষেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই উদ্যোগের মাধ্যমে।এছাড়াও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে অংশ নিয়ে সকলেই মানবতার বার্তা আরও একবার সমাজের সামনে তুলে ধরেন।