ঈদের আগে মানবিক উদ্যোগ, কর্মী-সমর্থকদের হাতে উপহার!

সেখ ওয়ারেশ আলী : আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র Eid al-Fitr। এই উৎসবকে সামনে রেখে মানবিক উদ্যোগে নজর কাড়লেন INTTUC-র প্রাক্তন শহর সভাপতি বুদ্ধ মহাপাত্র।মুসলিম সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মুখে হাসি ফোটাতে তাঁর উদ্যোগে প্রায় ৫০ জনের হাতে তুলে দেওয়া হয় ঈদের উপহার সামগ্রী।

উৎসবের আগে এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।এই কর্মসূচির মাধ্যমে তিনি উপস্থিত সকলের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক Abhishek Banerjee-এর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।এদিন বুদ্ধ মহাপাত্র জানান, আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে বলেই তাঁর বিশ্বাস। তিনি দাবি করেন, বিরোধীদের অপপ্রচারের জবাব ঐক্যবদ্ধভাবেই দেবে দলীয় কর্মী-সমর্থকরা।সবশেষে তিনি সকলকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা বহন করুক।