দাতনে জমছে ভোটের লড়াই, মানিক মাইতির সমর্থনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
সেখ ওয়ারেশ আলী : আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিম মেদিনীপুরের দাতন বিধানসভা কেন্দ্রে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন মানিক মাইতি।প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে এবার প্রচারে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ মার্চ মানিক মাইতির সমর্থনে একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এই জনসভাকে সফল করতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সভাস্থলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শনে যান জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি প্রস্তুতির খুঁটিনাটি বিষয়গুলি পর্যালোচনা করেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন।জানা গিয়েছে, জেলাজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দাতনের এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা এবং চর্চা।