দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজ়ুয়েলা, জরুরি অবস্থা জারি; মৃতের সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষেরও বেশি!
নিজস্ব সংবাদদাতা : পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজ়ুয়েলা। বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। কম্পনের জেরে দেশের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দেশে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে একাধিক রাজ্যে ঘরবাড়ি ও পরিকাঠামোর ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাস-সহ বিভিন্ন এলাকায় বহুতল ও আবাসিক ভবন ভেঙে পড়ার খবর এসেছে।
ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি ও উদ্ধারকাজ।ভূমিকম্পের পর দেশের বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রধান বিমানবন্দর সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও। পরিকাঠামোগত ক্ষতির কারণে আপাতত বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত ও আহতের নির্দিষ্ট সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষেরও বেশি। তবে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বড়সড় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।