আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতায় ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের দারুণ সাফল্য!
নিজস্ব সংবাদদাতা :খড়গপুরের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আয়োজিত ‘কমফিয়েস্তা’২৬ – আন্তঃস্কুল বাণিজ্য উৎসব’-এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা ২০২৬-২৭। এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছে ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের ছাত্রছাত্রীরা।নিষ্ঠা, কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং অসাধারণ ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে একাধিক বিভাগে সাফল্য অর্জন করেছে স্কুলের সাঁতারুরা। ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি বিভিন্ন রিলে ইভেন্টেও একাধিক পদক জিতে স্কুলের গৌরব বৃদ্ধি করেছে তারা।
🥇 অনূর্ধ্ব-১৭ বালিকা
- ১০০ মিটার ফ্রিস্টাইল: ঐশানী সরকার — 🥇 ১ম
- ৫০ মিটার বাটারফ্লাই: ঐশানী সরকার — 🥈 ২য়
- ৫০ মিটার ফ্রিস্টাইল: আধ্যাত্ম ভট্টাচার্য — 🥉 ৩য়
- ৫০ মিটার ব্যাকস্ট্রোক: আধ্যাত্ম ভট্টাচার্য — 🥈 ২য়
- ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক: জাগৃতি বেরা — 🥉 ৩য়
- ৪ × ৫০ মিটার ফ্রিস্টাইল রিলে: ঐশানী সরকার, আধ্যাত্ম ভট্টাচার্য, জাগৃতি বেরা ও আরাত্রিকা প্রতিহার — 🥇 ১ম
- ৪ × ৫০ মিটার মেডলি রিলে: ঐশানী সরকার, আধ্যাত্ম ভট্টাচার্য, জাগৃতি বেরা ও আরাত্রিকা প্রতিহার — 🥉 ৩য়
🥇 অনূর্ধ্ব-১৪ বালিকা
- ১০০ মিটার ফ্রিস্টাইল: ডেলিশা দে — 🥇 ১ম
- ৫০ মিটার ফ্রিস্টাইল: ডেলিশা দে — 🥇 ১ম
- ৫০ মিটার ফ্রিস্টাইল: আনিকা রাইসা — 🥈 ২য়
- ৪ × ২৫ মিটার ফ্রিস্টাইল রিলে: অদ্রিজা প্রধান, ডেলিশা দে, আনিকা রাইসা ও শ্রেয়াবী ঘোষ — 🥇 ১ম
- ৪ × ২৫ মিটার মেডলি রিলে: অদ্রিজা প্রধান, ডেলিশা দে, আনিকা রাইসা ও শ্রেয়াবী ঘোষ — 🥇 ১ম
🥇 অনূর্ধ্ব-১৪ বালক
- ৫০ মিটার বাটারফ্লাই: আরঘনি পাত্র — 🥈 ২য়
- ৫০ মিটার বাটারফ্লাই: শ্রেয়ান দাস — 🥇 ১ম
- ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক: শ্রেয়ান দাস — 🥇 ১ম
- ৫০ মিটার ফ্রিস্টাইল: আরভ শেখর কর — 🥈 ২য়
- ৪ × ২৫ মিটার ফ্রিস্টাইল রিলে: আরাঘনি পাত্র, প্রমিত শাও, শ্রেয়ান দাস ও আরভ শেখর কর — 🥇 ১ম
- ৪ × ২৫ মিটার মেডলি রিলে: আরঘনি পাত্র, প্রমিত শাও, শ্রেয়ান দাস ও আরভ শেখর কর — 🥇 ১ম
🥇 অনূর্ধ্ব-১১ বালক
- ৫০ মিটার ফ্রিস্টাইল: অর্ণেশ মহাকুল — 🥈 ২য়
- ২৫ মিটার বাটারফ্লাই: অর্ণেশ মহাকুল — 🥈 ২য়
- ২৫ মিটার ব্রেস্টস্ট্রোক: প্রজ্যো দে — 🥈 ২য়
- ৪ × ২৫ মিটার ফ্রিস্টাইল রিলে: ঋতাদ্রু কর, দেবদ্রিতো মহন্তি, দেবরঘো ব্যানার্জী ও অর্ণেশ মহাকুল — 🥈 ২য়
- ৪ × ২৫ মিটার মেডলি রিলে: ঋতাদ্রু কর, দেবদ্রিতো মহন্তি, দেবরঘো ব্যানার্জী ও অর্ণেশ মহাকুল — 🥇 ১ম
🥇 অনূর্ধ্ব-১১ বালিকা
- ৫০ মিটার ফ্রিস্টাইল: সমগ্না ঘোষ — 🥉 ৩য়
- ২৫ মিটার ফ্রিস্টাইল: শ্রীনা মিত্র — 🥈 ২য়
- ২৫ মিটার বাটারফ্লাই: শ্রীনা মিত্র — 🥇 ১ম
🏆 বিশেষ কৃতিত্ব
⭐ শ্রেয়ান দাস (অনূর্ধ্ব-১৪ বালক) — ব্যক্তিগত চ্যাম্পিয়ন
⭐ ডেলিশা দে (অনূর্ধ্ব-১৪ বালিকা) — ব্যক্তিগত চ্যাম্পিয়ন
ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।