জাহাঙ্গিরের রক্ষাকবচ তুলে নিল হাই কোর্ট, গ্রেপ্তারি নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে!
অভিজিৎ সাহা: Calcutta High Court-এ বড় ধাক্কা ফলতার তৃণমূল নেতা Jahangir Khan-র। মঙ্গলবার বিচারপতি Parthasarathi Sen-এর বেঞ্চ জাহাঙ্গির খানের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আর বাড়ায়নি। আদালতের এই সিদ্ধান্তের পর তাঁর গ্রেপ্তারিতে আর কোনও আইনি বাধা রইল না বলেই মনে করছে আইন মহল।এর আগে মোট পাঁচটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছিলেন ফলতার এই তৃণমূল নেতা। নির্বাচনের আগে আদালতের দ্বারস্থ হয়ে সেই সুবিধা আদায় করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক শুনানিতে আদালত প্রশ্ন তোলে, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কেন তাঁর রক্ষাকবচের প্রয়োজন রয়েছে, তার সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।শুনানির সময় বিচারপতি পার্থসারথী সেন মন্তব্য করেন, “পুলিশ যখন মামলা রুজু করেছে, তখন তদন্ত হবেই। অভিযোগের সাপেক্ষে প্রাথমিক প্রমাণ থাকলে তা অভিযুক্তের পক্ষে সুখকর নাও হতে পারে।”রাজ্যের তরফে আদালতে জানানো হয়, তদন্তে সহযোগিতা করার শর্তেই জাহাঙ্গির খানকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বর্তমানে বাড়িতে নেই এবং তদন্তেও সহযোগিতা করছেন না। পুলিশ আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়েও তাঁকে খুঁজে পাননি। এমনকি তাঁর নামে জেনারেল ডায়েরিও নথিভুক্ত হয়েছে বলে আদালতে জানানো হয়।উল্লেখ্য, জাহাঙ্গির খানের বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের হয়েছে। আগাম গ্রেপ্তারি এড়াতে তিনি একাধিকবার আদালতের দ্বারস্থ হলেও এবার আদালতের কড়া অবস্থানের জেরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।