মানিকতলায় জোর লড়াই, শ্রেয়া পাণ্ডের সমর্থনে রাস্তায় দেব—তাপস রায়ের সঙ্গে টক্কর জমে উঠছে!
নিজস্ব সংবাদদাতা : ২৬ এপ্রিল রবিবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল। তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে-র সমর্থনে বিশাল পদযাত্রায় অংশ নিলেন অভিনেতা তথা সাংসদ দেব। রাস্তাজুড়ে কর্মী-সমর্থকদের ভিড়ে পদযাত্রা পরিণত হয় শক্তি প্রদর্শনে।এই কেন্দ্রে লড়াই ক্রমশ হাড্ডাহাড্ডি রূপ নিচ্ছে।
একদিকে প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে বিজেপির অভিজ্ঞ প্রার্থী তাপস রায়। দুই পক্ষই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।তৃণমূল শিবিরের দাবি, হিন্দিভাষী ভোটব্যাঙ্কের সমর্থন এবং উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই এগোচ্ছেন শ্রেয়া পাণ্ডে। অন্যদিকে বিজেপিও পাল্টা প্রচারে কোনও খামতি রাখছে না, ফলে ভোটের লড়াই ক্রমেই জমে উঠছে