অ্যানচেলত্তির ব্রাজিলের শক্তি দেখল স্কটল্যান্ড, ৩-০ জয়ে নকআউট নিশ্চিত!

ব্রাজিল: ৩ (ভিনি ২, কুনহা) | স্কটল্যান্ড: ০

নিজস্ব সংবাদদাতা : কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল হয়তো প্রতি মুহূর্তে ঝড়ের গতিতে আক্রমণ তুলে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেয় না। কিন্তু সুসংগঠিত রক্ষণ, কার্যকরী পরিকল্পনা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এই ব্রাজিল যে কোনও প্রতিপক্ষকে হার মানাতে সক্ষম—স্কটল্যান্ড ম্যাচে ফের তারই প্রমাণ মিলল।লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের মতো মহাতারকাদের ভিড়ে ব্রাজিলের নতুন ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র।

স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি হয়তো চোখধাঁধানো ড্রিবলিংয়ে ম্যাচ ভরিয়ে দেননি, কিন্তু সুযোগসন্ধানী ফরোয়ার্ডের মতো প্রতিপক্ষের জালে দু’বার বল জড়িয়ে বুঝিয়ে দিলেন—বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত।ভিনিসিয়াসের জোড়া গোলের সঙ্গে মাথেউস কুনহার দুরন্ত ফিনিশিংয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল সেলেসাওরা।৬০ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলের তৃতীয় গোলটি করে ম্যাচের ফল কার্যত নিশ্চিত করে দেন তিনি।

এরপর ভিনিসিয়াসের সামনে হ্যাটট্রিক পূরণের দু’টি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে এবারের বিশ্বকাপে গোলের সংখ্যায় মেসিকে ছোঁয়া হয়নি তাঁর। তবে ব্যক্তিগত সাফল্যে কমতি রাখেননি ব্রাজিলীয় তারকা—টানা দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হওয়ার হ্যাটট্রিক পূরণ করলেন ভিনিসিয়াস জুনিয়র।