টোল প্লাজায় আর থামতে হবে না! দেশের প্রথম ‘ফ্রি ফ্লো’ টোল সিস্টেম, দ্রুত যাতায়াতে বড় পরিবর্তন!

নিজস্ব সংবাদদাতা : শনিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে বড় ঘোষণা—National Highways Authority of India গুজরাটে চালু করল দেশের প্রথম মাল্টি-লেন ফ্রি ফ্লো (MLFF) টোল ব্যবস্থা। এই আধুনিক ব্যবস্থা কার্যকর হয়েছে NH-48-এর সুরাট-ভরুচের চৌরাসি টোল প্লাজায়।এই নতুন প্রযুক্তি চালু হওয়ার ফলে আর টোল প্লাজায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না। গাড়ি না থামিয়েই টোল কাটা যাবে, ফলে সময় যেমন বাঁচবে, তেমনই জ্বালানির খরচও কমবে বলে জানিয়েছে কেন্দ্র।প্রথম দিনেই এই ব্যবস্থার সাফল্য চোখে পড়ার মতো। টোল প্লাজায় না থেমেই প্রায় ৪১ হাজার ৫০০টি যানবাহন যাতায়াত করেছে। এতে স্পষ্ট, দ্রুতই এই প্রযুক্তি গ্রহণ করছেন সাধারণ মানুষ।

কীভাবে কাজ করে এই ব্যবস্থা?

MLFF সিস্টেমের মূল বৈশিষ্ট্যই হল—গাড়ি থামাতে হবে না। এই প্রযুক্তি মূলত অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) এবং FASTag-এর উপর নির্ভরশীল। কোনও গাড়ি টোল পয়েন্ট পার হওয়ার সময় তার নম্বর প্লেট স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা হয় এবং নির্দিষ্ট টোল ফি সরাসরি ফাস্ট্যাগ থেকে কেটে নেওয়া হয়।তবে, এই বিশেষ সুবিধার ফাস্টট্যাগে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। তা না হলে এই বিশেষ সিস্টেমের সুবিধা পাবেন না। ব্যালেন্স কম থাকলে বা ফাস্টট্যাগটি অবৈধ হয়ে গেলে, একটি ই-নোটিশ জারি করা হবে। ৭২ ঘণ্টার মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে দ্বিগুণ ফি ধার্য করা হতে পারে।ফলে যাতায়াত আরও দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত হয়ে উঠছে—এমনটাই দাবি কর্তৃপক্ষের।