মেদিনীপুরে পুলিশ সুপারের বাসভবনে গণেশ পুজো!

নিজস্ব সংবাদদাতা : মহা সমারোহে গণেশ পুজো অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানার বাসভবনে। পুজোকে ঘিরে এদিন পুলিশ সুপারের বাসভবনে তৈরি হয় উৎসবের আবহ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় গণেশ পুজো।পুজো অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক শঙ্কর গুছাইত, বিধায়ক রমাপ্রসাদ গিরি, বিধায়ক অমল পণ্ডা, বিধায়ক শীতল কপাট বিধায়ক বিমান মাহাত এবং তন্ময় দাস। এছাড়াও জেলার অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে যোগ দেন।

গণেশ পুজো উপলক্ষে পুলিশ সুপারের বাসভবনে সকাল থেকেই অতিথিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পুজোর পাশাপাশি উপস্থিত অতিথিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পরিবেশও তৈরি হয়।

জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ সুপারের বাসভবনের এই গণেশ পুজো কার্যত এক মিলনমেলার রূপ নেয়। উৎসবের আবহে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।