রামনবমীতে মেদিনীপুরের গান্ধীঘাটে মোহনীয় গঙ্গা আরতি, ভক্তদের ঢল!
নিজস্ব সংবাদদাতা : রামনবমী উপলক্ষে ২৬শে মার্চ মেদিনীপুর শহরের গান্ধীঘাটে প্রতি বছরের মতোই ভক্তি ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হল বিশেষ সন্ধ্যা আরতি। সন্ধ্যা নামতেই নদীর বুকে ভেসে ওঠে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ, যেখানে উপস্থিত অসংখ্য ভক্ত-দর্শনার্থী এই মহতী অনুষ্ঠানের সাক্ষী থাকেন।এই গঙ্গা আরতির বিশেষ আকর্ষণ ছিল বেনারস থেকে আগত পুরোহিতদের অংশগ্রহণ। তাঁদের সুশৃঙ্খল ও বৈদিক মন্ত্রোচ্চারণে পরিবেশিত আরতি মুহূর্তেই এক পবিত্র আবহ তৈরি করে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে।প্রতিবছরের মতো এবারও এই আয়োজন ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং সাংস্কৃতিক ছোঁয়ায় গান্ধীঘাট পরিণত হয় এক অনন্য মিলনক্ষেত্রে।