ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ‘ডক্টরস মিট ২০২৬’!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: পশ্চিম মেদিনীপুর জেলার হোমিওপ্যাথি চিকিৎসকদের একত্রিত করার লক্ষ্যে মেদিনীপুর শহরের একটি লজে অনুষ্ঠিত হলো ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ‘ডক্টরস মিট ২০২৬’। অনুষ্ঠানের আয়োজন করে মেসার্স উমা হোমিও। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ZSM কৌশিক মণ্ডল, RSM শংকর দে এবং DASM নিতাই বেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক এই সভায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অতিথিরা ADVEN বায়োটেকের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাঁদের বক্তব্যে জানানো হয়, এই কোম্পানির ওষুধগুলি সম্পূর্ণ সার্টিফাইড, নিরাপদ এবং উৎকৃষ্ট মানের।
পাশাপাশি দাবি করা হয়, অন্যান্য সংস্থার তুলনায় ADVEN বায়োটেকের প্রোডাক্ট আরও বেশি কার্যকর ও বিশ্বাসযোগ্য।এই বিষয়ে কোম্পানির ZSM কৌশিক মণ্ডল বলেন,“আমাদের কোম্পানির প্রোডাক্টগুলির গুণগত মান ও কার্যকারিতা সম্পর্কে চিকিৎসকদের অবহিত করতেই এই ধরনের ডক্টরস মিটের আয়োজন করা হয়। আমাদের সব প্রোডাক্ট সম্পূর্ণ সার্টিফাইড। পাশাপাশি উমা হোমিওর মাধ্যমে ডিস্ট্রিবিউশনের যাবতীয় তথ্যও তুলে ধরা হয়েছে। ঘরে বসেই সাধারণ মানুষ কীভাবে সহজে হোমিওপ্যাথি ওষুধ পেতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে। মূলত জেলা জুড়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”শেষে অতিথি ও চিকিৎসকদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।