নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই! অভিষেক বনাম কঙ্গনা—শেষ রবিবারে প্রচারে তুঙ্গে উত্তাপ!
নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামে শেষ ১৯শে এপ্রিল রবিবারে জমে উঠল হাইভোল্টেজ নির্বাচনী লড়াই। ভোটের মুখে প্রচারের শেষলগ্নে পূর্ব মেদিনীপুরের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে শক্তিপ্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই শিবিরই।একদিকে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করে ঝড় তোলেন অভিনেত্রী তথা সাংসদ Kangana Ranaut।রবিবার সকালে বিজেপির রোড শো-তে অংশ নেন কঙ্গনা রানাওয়াত। হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের সময় তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে কর্মী-সমর্থকদের ভিড়। গেরুয়া শিবিরের দাবি, এই বিপুল জনসমাগমই নন্দীগ্রামের মানুষের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।পাল্টা শক্তি প্রদর্শনে দুপুরে নন্দীগ্রামের পল্লী উৎসব মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সেই সভাকে ঘিরে ছিল তুঙ্গে প্রস্তুতি। গত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক ও আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেন।দুই শিবিরের এই মুখোমুখি প্রচারে ভোটের আগে শেষ রবিবারে কার্যত রাজনৈতিক উত্তাপে ফুঁসেছে নন্দীগ্রাম।