সিঙ্গুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়িতে আগুন লেগে চালকের মর্মান্তিক মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : হুগলির সিঙ্গুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে গোপালনগর এলাকায় জাতীয় সড়ক ১৯-এ ঘটে এই মর্মান্তিক ঘটনা।প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। ঘটনায় আরও একজন গুরুতর আহত হন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ডানকুনিমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে শুরু হয় উদ্ধারকাজ।তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।