পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের ভারতীয়ের মৃত্যু, ইরানের হামলায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই আবারও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর সামনে এল। সূত্রের খবর, Iran-এর হামলায় Iraq-এর কাছে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় ওই ভারতীয়ের মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে। সংবাদসংস্থা Press Trust of India সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তেলের ট্যাঙ্কারের নাম Safesea Vishnu। ইরাকের জলসীমার কাছাকাছি এই জাহাজে আত্মঘাতী ড্রোন বা নৌযান ব্যবহার করে হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার জেরে জাহাজে বড়সড় ক্ষয়ক্ষতি হয় এবং সেখানে কর্মরত এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
আজ ১২ মার্চে পশ্চিম এশিয়ার এই সংঘাত ১৩ দিনে পা দিল। সাম্প্রতিক ঘটনাগুলির পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট তিনজন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং ২০ জনেরও বেশি ভারতীয় আহত হয়েছেন বলে জানা গেছে। গত কয়েকদিন ধরে Israel এবং United States-এর সঙ্গে লাগাতার সংঘর্ষে জড়িয়ে রয়েছে ইরান, যার ফলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এদিকে Salalah Port, Oman-এ ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ওই হামলার জেরে একাধিক জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। যদিও ওমানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলির বড় ধরনের ক্ষতি হয়নি।
ঘটনার পর পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেন ওমানের সুলতান এবং ইরানের রাষ্ট্রপতি। ওমানের মাটিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে সুলতান বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর Mojtaba Khamenei-কে অভিনন্দনও জানিয়েছেন ওমানের সুলতান। যদিও কূটনৈতিক তৎপরতার পরেও যুদ্ধ পরিস্থিতি থামেনি। উল্লেখ্য, এর আগে Oman আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই আলোচনা কার্যত ভেস্তে যায়।এদিকে একই সময়ে Beirut উপকূলে গৃহহীনদের শিবির লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। পাল্টা আক্রমণে Al-Quds এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশই নতুন মাত্রা নিচ্ছে।