রমজানকে সামনে রেখে মানবিক উদ্যোগ, রোজাদারদের পাশে কাউন্সিলর সৌরভ বসু!
সেখ ওয়ারেশ আলী : পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবিক উদ্যোগে এগিয়ে এলেন এলাকার জনপ্রতিনিধি সৌরভ বসু। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং মেদিনীপুর পৌরসভা-র সহযোগিতায় ৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে গোলকুয়াঁ মহল্লার মুন্সিপুকুর এলাকায় ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন তিনি।
রমজান মাসে রোজা পালনকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য ইফতারের সামগ্রী এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এলাকার বাসিন্দাদের হাতে। রোজাদারদের প্রতি শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক কাজল রায়, সদস্য পার্থপ্রতিম মণ্ডল, প্রসাদ আঢ্য, রণবীর দাশ, সৌভিক সেন, পম্পি দাস, স্বপন দাস, এনামুল হক, শেখ বাশিরউদ্দিন, শেখ পাপ্পু সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্যোক্তাদের বক্তব্য, রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।